তরমুজ 🍉
তাজা, রসালো ও মিষ্টি স্বাদের তরমুজ, গরমের দিনে শরীর ও মনকে সতেজ করার জন্য দারুণ একটি ফল। বাছাই করা ভালো মানের তরমুজ সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করে যত্নসহকারে আপনার ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনি পান তাজা ও মানসম্মত তরমুজের নিশ্চয়তা।
আমাদের উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো কৃষক ও ক্রেতার মধ্যে একটি ন্যায্য ও সহজ সরাসরি সংযোগ তৈরি করা। অনেক সময় বাজারে ন্যায্যমূল্য না পাওয়ার কারণে কৃষককে বাধ্য হয়ে খুব কম দামে, এমনকি এক টাকাতেও তরমুজ বিক্রি করতে হয়। অথচ সেই একই তরমুজ ভোক্তার কাছে পৌঁছাতে গিয়ে বিভিন্ন মধ্যস্বত্বভোগীর কারণে দাম অনেক বেড়ে যায়।
এই ব্যবধান কমাতেই আমরা কৃষকের কাছ থেকে তুলনামূলক ন্যায্য মূল্যে তরমুজ সংগ্রহ করি এবং ক্রেতার কাছে সাশ্রয়ী দামে ভালো মানের তরমুজ পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এতে কৃষক তার উৎপাদিত পণ্যের ভালো মূল্য পাওয়ার সুযোগ পান, আর ক্রেতাও পান কম দামে মানসম্মত ও তাজা তরমুজ। 🌱🤝🍉
আমাদের লক্ষ্য শুধু তরমুজ বিক্রি করা নয়, বরং কৃষকের ন্যায্য মূল্য এবং ক্রেতার ন্যায্য দাম নিশ্চিত করার একটি সুন্দর ও টেকসই বাজারব্যবস্থা তৈরি করা। ❤️




Reviews
There are no reviews yet.